শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি লিখন, সম্পাদক লতিফুল

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ০৯ মার্চ ২০২৪
সোনাতলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি লিখন, সম্পাদক লতিফুল

বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে (দৈনিক যায়যায়দিন ও বাংলা টিভির জেলা প্রতিনিধি) ইমরান হোসেন লিখন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে (দৈনিক চাদনী বাজার পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি) লতিফুল ইসলাম নির্বাচিত হন।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সোনাতলা প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে তিনটার দিকে সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মা, সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা ভোটের ফলাফল ঘোষনা করেন।

ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান রায়হান। এতে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজল ও আবুল কালাম আজাদ।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক আজকের জনবাণী পত্রিকার সোনাতলা প্রতিনিধি) আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক পদে (দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি) মো. ইসমাইল হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (দৈনিক স্বাধীন বাংলার সোনাতলা উপজেলা প্রতিনিধি) মিজানুর রহমান রনি, অর্থ সম্পাদক (দৈনিক প্রত্যাশার সোনাতলা উপজেলা প্রতিনিধি) হারুর অর রশিদ, ক্রিড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পাদক (দৈনিক নয়া দিগন্তর সোনাতলা উপজেলা প্রতিনিধি) মো মিনাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য-১ (আমাদের সময়ের সোনাতলা উপজেলা প্রতিনিধি) আব্দুল্লাহ আল মামুন ও কার্য নির্বাহী সদস্য-২ (প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার উপজেলা প্রতিনিধি) আবু ওহাব স্বপন।

সোনাতলা একটি মাত্র প্রেসক্লাবের নির্বাচিত এ কমিটির মেয়াদকাল থাকবে আগামী দুই বছর।

Facebook Comments Box

Posted ৬:২৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!