শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় প্রভাব দেখিয়ে বালু উত্তোলন থামছেই না

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ০৩ মার্চ ২০২৪
বগুড়ায় প্রভাব দেখিয়ে বালু উত্তোলন থামছেই না

বগুড়ার সোনাতলায় বালু মহল ঘোষনা না থাকলেও অবৈধ্য বালু ব্যাবসয়ীদের বালু উত্তোলন বেড়েই চলছে। এর ফলে নষ্ট হচ্ছে ফসলী কৃষি জমি ও পথ-ঘাট। ঐ সব বালু বহনকারী ড্রাম ট্রাক ও কাঁকড়া গাড়ি ওভার লোড নিয়ে চলার কারনে পথ-ঘাট চলার অনুপোযোগী হয়ে পরছে দিনদিন।

সরেজমিনে উপজেলার উত্তর বয়ড়া গ্রামের বাঙ্গালী নদী ব্রিজের দক্ষিণ পাশের একটি খাল থেকে ভেকু (ষ্কেভেটর) দিয়ে অবৈধ্যভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। ৫টি কাঁকড়া গাড়ি দিয়ে বালু নিয়ে যেতে দেখা যায়। ওখানকার দায়িত্বে থাকা ম্যানেজার রাজিমুল বলেন বিক্রির উদ্দ্যেশ্যে এই বালু নিয়ে যাওয়া হচ্ছে। কে বালু নিয়ে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্মা’র স্বামীর পয়েন্ট এটা। আর দেখা-শোনা করেন তার দেবর তমাল। কতদিন থেকে বালু উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমি অত কিছু জানিনা।

এ ব্যপারে জান্নাতুল ফেরদৌসী রুম্মার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বিষয়টি অস্বীকার করেন এবং বলেন আমার স্বামী এর সাথে যুক্ত নয়। আর তমাল আমার দেবর হলেও ও বিএনপি করে আমি আওয়ামীলীগ করি সুতরাং ওর সাথে এমন কারবারের সুযোগ নেই।

এদিকে জান্নাতুল ফেরদৌসীর রুম্মার স্বামী বালু বিক্রির কথা স্বীকার করে বলেন, ঐটা খাল হলেও আমার জমি। আমার জমি থেকে আমি বালু বিক্রি করছি।

বালু ব্যবসায়ী তমালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে স্থান থেকে বালু বিক্রি করতেছি ওটা খাল হলেও আমার নিজস্ব জমি। আমি নিয়মিত খাজনা দেই।

এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কঠোর নির্দেশনা আছে। যারা অবৈধ বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!