শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কারাগারের গেটের সামনে কারামুক্ত সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজকে মারধর

সিরাজগঞ্জ সংবাদদাতা   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
কারাগারের গেটের সামনে কারামুক্ত সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজকে মারধর

জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আবদুল আজিজকে মারধর করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ কারাগারে গেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি আবদুল আজিজ ছাড়া পেয়েছেন—এমন খবর পাওয়ার সাথে সাথে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকে। এরপর আবদুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।

সিরাজগঞ্জ কারা তত্ত্বাবধায়ক মো: কামরুজ্জামান জানান, উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে রাত পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, ‘রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেছে। তিনি কখন ছাড়া পেয়েছেন, কে বা কারা তাকে ধরে নিয়ে যায়—বিষয়টি এখনও জানি না।’

তাকে কোনো মামলায় আটক করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!