সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাংবাদিক নির্যাতনের অভিযোগে তাড়াশ থানার ওসি (তদন্ত) পুলিশ লাইনে সংযুক্ত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
সাংবাদিক নির্যাতনের অভিযোগে তাড়াশ থানার ওসি (তদন্ত) পুলিশ লাইনে সংযুক্ত

সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা।

এ সংবাদ প্রকাশের জের ধরে গত রমজানের ঈদের রাতে পুলিশি নির্যাতনের শিকার হোন প্রতিবেদক ও তার স্ত্রী ফারজানা পারভিন। পরে গত শনিবার অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী দম্পত্তি।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলার ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার হোসেন বলেন, (৭ এপ্রিল) সোমবার তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে বদলি করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মো. জিয়াউর রহমান নামে একজন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন। এর আগে তিনি চৌহালী থানার দায়িত্বে ছিলেন।

এদিকে নির্যাতনের স্বীকার সাংবাদিক গোলাম মোস্তফা বলেন, সত্য চির সুন্দর। সত্য-ন্যায়ের জয় নিশ্চিত। বিশেষ করে সংবাদ সম্মেলন শেষ হতেই ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার তার অফিসে ডেকে নেন। আমাদের আশ^স্ত করেন ‘ আপনাদের প্রতি অন্যায় হয়ে থাকলে অবশ্যই তার বিচার পাবেন। মানুষ ভুল করলে পুলিশের দায়িত্ব তাকে বুঝিয়ে ভুল ভাঙানো, তার সাথে খারাপ আচারণ করে নয়।’ ওসি (তদন্ত) মো. নাজমুল কাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করায় আমি বিচার পেয়ে গেছি।

সাংবাদিক গোলাম মোস্তফার স্ত্রী ফারজানা পারভিন বলেন, তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের আমাদের সাথে যে অন্যায় করেছিলেন বিচার পেয়ে খুশি।

Facebook Comments Box

Posted ৯:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।