
বগুড়ার সোনাতলা প্রেসক্লাবে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
হামলাকারীরা প্রেসক্লাব ভবনের তালা ভেঙে ব্যাপক ভাঙচুর করে। ভাঙচুরে লণ্ডভণ্ড হয়ে যায় প্রেসক্লাবের দুটি কম্পিউটার, প্রিন্টার, ফাইল ক্যাবিনেট, চেয়ার-টেবিল, টেলিভিশনসহ অন্যান্য সামগ্রী।
হামলাকারীরা ভবনে থাকা সাংবাদিক আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে। লুটপাট করে নিয়ে যায় বেশ কিছু চেয়ার ও টেবিল, ফ্যান, লাইটসহ অন্যান্য জিনিসপত্র। পরে অগ্নিসংযোগ করে স্থান ত্যাগ করে।
এ বিষয়ে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন বলেন, প্রেসক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এর সাথে কারো শত্রুতা থাকার কথা না। তারপরেও কেনো এই হামলা হলো। হামলা করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যারা এ ধরনের ঘটনা ঘটাইছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই’।
Posted ৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


