শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সংবাদ দিনরাত’এ সংবাদ প্রকাশের পর ‘অবশেষে সেই কাগজে প্রধান শিক্ষক বসলেন চেয়ারে’

স দি প্রতিবেদক   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
সংবাদ দিনরাত’এ সংবাদ প্রকাশের পর ‘অবশেষে সেই কাগজে প্রধান শিক্ষক বসলেন চেয়ারে’

একই শিক্ষা প্রতিষ্ঠানে দুজন প্রধান শিক্ষক; ১জন চেয়ারে, ১জন কাগজে’ এমন শিরোনামে গত ১৭ সেপ্টেম্বর সংবাদ দিনরাত’এ সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের সূত্র ধরে চলে আলোচনা-সমালোচনা অবশেষে আজ ১ অক্টোবর সেই কাগজে যে প্রধান শিক্ষক তিনি বসলেন চেয়ারে।

ঘটনাটি ঘটেছে বগুড়ার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে।

জানা যায়, ৪ সেপ্টেম্বর ২০২৩ সালে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মতিয়ার রহমান অবসরে যাওয়ায় সহকারী প্রধান শিক্ষক জিএম আহসান হাবীবকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। এরপর থেকে আহসান হাবীব নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করে আসছেন।

গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অনুপস্থিত থাকায় বিভিন্ন অনিয়ম দেখে পদত্যাগের দাবি তুলে। ১৫ আগষ্ট -২৪ তারিখে এক পর্যায়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি।

এরপর থেকে প্রধান শিক্ষকের চেয়ারে রয়েছিলো প্রতিষ্ঠানের কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহাদুতজ্জামান সাজু।

এ বিষয়ে প্রধান শিক্ষকের চেয়ারে থাকা কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহাদাতুজ্জামান সাজু বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে তাকে চেয়ারে বসতে দিয়েছি। ডিজি মহোদয়ের কার্যালয় বরাবর আবেদন করা আছে সেটা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আহসান হাবীব সংবাদ দিনরাতকে বলেন, আমরা শিক্ষক মানুষ সম্মানের সহিত চলতে চাই। তাই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা চেয়েছিলো দায়িত্বে থেকে স্বেচ্ছায় অব্যহতি আমি তাই করেছিলাম। দীর্ঘ দেড়মাস পর আজ তারাই আমাকে এ চেয়ারে বসিয়েছে। আমি আমার কর্মদক্ষতা দিয়ে সততার সহিত প্রতিষ্ঠান পরিচালনা করবো বলে বিশ্বাস করি।

জিএম আহসান হাবীব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসার বিষয়ে জানতে চাইলে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে সংবাদ দিনরাতকে বলেন, আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের মধ্যে ভূল বোঝাবুঝি ছিল সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যেটা করেছে ভালো করেছেন।

Facebook Comments Box

Posted ১১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!