শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বদলি ঠেকাতে তাহমিনার মানববন্ধন নাটক

স দি সংবাদদাতা   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
বদলি ঠেকাতে তাহমিনার মানববন্ধন নাটক

বগুড়ার শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ হয়েছে। বদলি চলমান প্রক্রিয়া, তাই ইতিমধ্যে এরই প্রেক্ষিতে ২৮ শে নভেম্বর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিবগঞ্জের বিভিন্ন পয়েন্ট মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ।

জনসাধারণের নামে যারা মানববন্ধন করেছে তারা আসলেই জানে না যে কি জন্য মানববন্ধন করা হচ্ছে। নির্বাহী কর্মকর্তাকে বহাল তবিয়তে রাখার চেষ্টার পিছনের গল্প ইতিমধ্যে অনুসন্ধান করেছে আলোকিত বগুড়া।

সংবাদ দিনরাত’র অনুসন্ধানে জানা যায়, অবৈধ মহল ও দুষ্কৃতিকারীরাই শিবগঞ্জের নির্বাহী কর্মকর্তাকে বহাল তবিয়তে রাখতে মরিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার নিজেই বিভিন্ন অবৈধ মহলের গডফাদারদের সাথে হাত মিলিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে লোক সেট করে দিয়ে মানববন্ধনের নামে সাজিয়েছেন নাটক।

শিবগঞ্জের মোকামতলা বাসস্ট্যান্ডের মানববন্ধন যারা দাড়িয়ে ছিলো তাদের মধ্যে কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে, একজনের বাড়ি নাটোর। তিনি নাম পরিচয় দিতে নারাজ। কিন্তু তার বক্তব্যে তিনি বলেছেন, আমি কিছুই জানিনা। এখানে কি হচ্ছে তাও জানিনা। আমাকে শুধু দাড়াতে বললো, আবার শুনলাম দাড়ালেই নাকি টাকা দিবে। তাই আমি দাড়িয়েছি।

আরেকজন নাম বলতে নারাজ কিন্তু তার বাড়ি গাইবান্ধা। তিনি বলেন, আমি গাইবান্ধায় যাওয়ার জন্য স্ট্যান্ডে দারিয়ে আছি। এক লোক এসে আমাকে জোরপূর্বক টেনে নিয়ে আসলো আর বললো এখানে দাড়ান এবং পাঁচ মিনিট পরে চা নাস্তার জন্য কিছু দিবোনি। তাই দাড়িয়েছি।

মানববন্ধনে দাড়িয়ে থাকা আরো কয়েকজনের সাথে কথা হলে তারা সংবাদ দিনরাত’র প্রতিবেদককে জানান, আমরা এখানে দাড়িয়েছি যেন ইউএনও স্যারের বদলি না হয়। আমরা ইউএনও স্যারের বদলি চাই না। উনি থাকলে আমাদের ভালো হবে। আপনাদের কি ভালো হবে জানতে চাইলে পাশ কাটিয়ে স্থান ত্যাগ করেন তারা।

নির্বাহী কর্মকর্তা কি কি ভালো কাজ করেছেন তা জানতে চাইলে মানববন্ধনে দাড়িয়ে থাকা কেউই সদুত্তর দিতে পারেনি। তারা উত্তর দিতে না পারলেও সংবাদ দিনরাত অনুসন্ধান করে বের করে নিয়ে এসেছে আসল তথ্য। যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে পারে। মূলত অবৈধ মহল ও দুষ্কৃতিকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার এর সাথে বেশ সখ্যতা গড়ে তুলেছেন। কর্মকর্তা চলে গেলে তাদের কপালে দুর্যোগ নেমে আসতে পারে। তাই কৃষি জমির মাটি খেকো, বালু দস্যু, হাট ও বাজার, ছোটখাটো টেন্ডার নেওয়ার জন্য বর্তমানের একটি মহল তাকে হাতের কব্জায় রাখার জন্য বগুড়া শিবগঞ্জের নির্বাহী কর্মকর্তার খুঁটি শক্তভাবে গাড়ার জন্য ওই মহল গত বৃহস্পতিবার ২৮ নভেম্বরে অন্য জেলার ভাড়াটিয়া লোক দ্বারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এর আগে সাংবাদিকরা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন অবৈধ মহলের তথ্য দিলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের মুঠোফোনের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!