
বগুড়ার সোনাতলা পৌর এলাকার ১ং ওয়ার্ডে প্রেসক্লাব রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৬ মার্চ বুধবার বেলা ২ ঘটিকায় পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল এ কাজের উদ্বোধন করেন।
এ কাজের মধ্য দিয়ে পৌর এলাকার স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া পুনুরুদ্ধার প্রকল্প (LGRRP) এর আওতায় ৩টি প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এ কাজের মোট ব্যায় ধরা হয়েছে ৭১ লক্ষ ১১ হাজার ৭শ ৮৪ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিম এন্টারপ্রাইজ এর প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমান, সাংবাদিক মোঃ লতিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোঃ ইসমাইল হোসেন, পৌরসভার কার্যসহকারী ছানোয়ার হোসেন।
উক্ত প্রকল্পে চমরগাছা ব্যাংগের ঘাট এলাকায় আরসিসি রাস্তা, প্রেসক্লাব রোড সংস্কার ও খানপাড়া এলাকার রাস্তা উন্নয়নের কাজ করা হবে বলে জানিয়েছেন কর্তব্যরত প্রকৌশলী।
Posted ৬:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


