মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ল্যাব সহকারীর প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না তিন শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক | সিরাজগঞ্জ   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
ল্যাব সহকারীর প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না তিন শিক্ষার্থীর

ল্যাব সহকারী রাজু আহমেদের দুর্নীতি ও প্রতারণার কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের এইচএসসির পরীক্ষায় অংশ নিতে পারল না তিন পরীক্ষার্থী।

ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) শাখার। রাজু এই প্রতিষ্ঠানের ল্যাব সহকারী।

আজ বৃহস্পতিবার থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। ভুক্তভোগী পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা হলো, উপজেলার পূর্বদেলুয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে কাওসার আলী, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ রাজু আহমেদ, হাবিবগঞ্জ গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে সাকিবুল হাসান। এরা সবাই উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ট্রেডের শিক্ষার্থী। কারিগরী শিক্ষা বোর্ডের প্রচলিত নিমানুযায়ী এটি ছিল তাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা।

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা নির্দিষ্ট সময়ে উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএম শাখায় ভর্তি হন। প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী তারা অভ্যন্তরীণ সকল পরীক্ষাও দিয়েছে। প্রথম বর্ষ সমাপনীর বোর্ড পরীক্ষার ফরম পূরণের জন্য তারা ২৬০০ টাকা করে এই প্রতিষ্ঠানের ল্যাব সহকারী মোঃ রাজু আহমেদের কাছে জমা দেন। কিন্তু রাজু ফরম পূরণ না করে টাকাগুলো আত্মসাৎ করেছেন। বুধবার (২৫ জুন) পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে তারা জানতে পারেন তাদের ফরম পূরণ হয়নি। আসেনি প্রবেশপত্র।

এদিকে প্রবেশপত্র কেন আসেনি জানতে চাইলে তাদেরকে আশ্বস্ত করে রাজু আহমেদ বলেন, পরীক্ষার পূর্বে যথাসময়ে তাদের প্রবেশপত্র সরবরাহ করা হবে। অবশেষে পরীক্ষার দিন গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন তাদের ফরম পূরণই হয়নি এবং রাজু আহমেদও পালাতক।

অভিযোগকারীরা জানান, ইতোমধ্যে তারা এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান ও স্কুলের সভাপতি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের কাছে লিখিত অভিযোগ করেছেন। শিক্ষার্থীরা তাদের সঙ্গে এই প্রতারণা এবং তাদের শিক্ষা জীবন থেকে একটি বছর ঝরে যাবার জন্য রাজু আহমেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে উল্লাপাড়া মর্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নানের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ দিনরাতকে বলেন, বিষয়টি তাকে আগে জানানো হয়নি। বর্তমানে রাজু আহমেদ পলাতক রয়েছেন। প্রধান শিক্ষক আরও জানান, তার ল্যাব সহকারী রাজু আহমেদ এর আগেও স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করিয়ে দেবার কথা বলে অনেক অভিভাবকের কাছ থেকে টাকা গ্রহণ করেছেন। কিন্তু ভর্তি করে দিতে পারেনি। বিষয়টি প্রমাণিত হওয়ায় গেল বছর তার বার্ষিক প্রবৃদ্ধি স্থগিত করা হয়। এ বছর আবারও দুর্নীতি ও প্রতারণার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র স্কুলের সভাপতিকে অনুরোধ করেছেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, কথিত শিক্ষার্থীদের নিকট থেকে অভিযোগ পাওয়ার পর তিনি দ্রুত বিষয়টির তদন্ত করে সত্যতা পেয়েছেন। প্রাথমিকভাবে ল্যাব সহকারী রাজু আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত ল্যাব সহকারী রাজু আহমেদের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

Posted ১১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।