শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ইপিজেড বাস্তবায়নের দাবিতে ইউএনও অফিসের গেটে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি

স.দি প্রতিবেদক   রবিবার, ২২ জুন ২০২৫
ইপিজেড বাস্তবায়নের দাবিতে ইউএনও অফিসের গেটে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের প্রধান গেইটে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্র জনতা।

জানা গেছে, গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় ছাত্র জনতা বেশ কয়েকদিন থেকে মানববন্ধন, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রজনতা রোববার ইউএনও অফিসের প্রধান ফটকে বসে পড়ে এ অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন এম এ মতিন মোল্লা, ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাসেদ রায়হান, আব্দুর রাজ্জাক, মাকসুদ রহমান, ছাত্রনেতা মোস্তাকিম সজিব, মিসকাত, কৌশিক ও শুভ প্রমুখ।

কর্মসূচি চলাকালে উপজেলা পরিষদের মূল গেইটে তালা লাগানো থাকায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অফিসে ঢুকতে না পারায় প্রশাসনিক কাজের ব্যাঘাত ঘটে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, গাইবান্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং থাকায় আমি সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধার দিকে রওনা দিয়েছি, তবে শুনেছি ছাত্র জনতা ইপিজেডের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান পালন করেছে।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!