বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ভাইরাল তাইজুলের ১ মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও

স.দি প্রতিবেদন   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
হঠাৎ ভাইরাল তাইজুলের ১ মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও

‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ এই ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি ফেসবুকে অদৃশ্য হয়ে যায়।

তাইজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই পেজটি পুনরায় চালু হবে।

জানা গেছে, মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিকভাবে ভাইরাল হয়ে যায় তাজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিন্নধর্মী উপস্থাপনা ও কথা বলার স্টাইলের কারণে ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়।

প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের নানা সমস্যাকে তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই তার পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়। তবে হঠাৎ করে পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনার জন্য অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন।

এ বিষয়ে তাইজুল ইসলাম তাজুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, অল্প সময়ে পেজটিতে বিপুল ফলোয়ার ও ভিউ বাড়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি অদৃশ্য করে থাকতে পারে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তাইজুল ইসলাম তাজু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নারায়ানপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান। তিনি পেশায় একজন রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে ঢাকায় কাজ করতেন। ঈদে গ্রামের বাড়িতে এসে জিলাপীর সরকারি রেটসহ এলাকার সমস্য তুলে ধরে নিজ ফেসবুক পেজে আপলোড করে ভাইরাল হোন তিনি।

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।