বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বন্ধুর টানে হঠাৎ গোবিন্দগঞ্জে আইনমন্ত্রী আসাদুজ্জামান

স.দি প্রতিবেদক   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বন্ধুর টানে হঠাৎ গোবিন্দগঞ্জে আইনমন্ত্রী আসাদুজ্জামান

বন্ধুর টানে কোনো প্রটোকল বা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে বন্ধুর বাড়িতে আকস্মিকভাবে উপস্থিত হয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

রোববার ( ১৯ এপ্রিল) বিকেলে তিনি তার দীর্ঘদিনের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আহসান হাবীব ছানা মিয়ার পৈতৃক বাড়িতে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের শীর্ষ পদে থাকা ব্যক্তির এমন সাধারণভাবে আগমনে গ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আইনমন্ত্রী সেখানে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন এবং বন্ধুর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই তৃণমূল পর্যায়ে একজন মন্ত্রীর এমন আন্তরিক উপস্থিতি স্থানীয়দের মুগ্ধ করেছে।

উপস্থিত গ্রামবাসী জানান, প্রটোকল ভেঙে একজন মন্ত্রীর এভাবে সাধারণ মানুষের ঘরে আসা বিরল ঘটনা। এটি সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ও বন্ধুত্বের গভীরতারই বহিঃপ্রকাশ।

মন্ত্রীর এই ব্যক্তিগত সফরকালে সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান রানাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১১:০০ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!