শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

স.দি প্রতিবেদক   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ’র মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার ৪ জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা বগুড়া জেলা শাখা।

আজ ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পাঠক মেলার বগুড়া জেলা সভাপতি মমিনুর রশিদ সাইনের সভাপতিত্বে আমার দেশ এর সিনিয়র স্টাফ রিপোর্টার সবুর শাহ্ লোটাস এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু,মীর সাজ্জাদ আলী সন্তোষ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদকএ্যাড: মোজাম্মেল হক। এনসিপি’র সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক সকলের খবরের সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান দোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, দৈনিক সাতমাথা বার্তা সম্পাদক এফ শাজাহান, দৈনিক ইনকিলাব এর বিশেষ প্রতিনিধি মহসিন আলি রাজু, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুস সালাম বাবু, এনসিপি জেলা সংগঠক আহমেদ সাব্বির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিব খান, আমার দেশ এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শাফায়াত সজল, গাবতলি উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান, শেরপুর উপজেলা প্রতিনিধি আবু জাহের।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে।

বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেয়ার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেন পত্রিকার পাঠক ও সাংবাদিক বিভিন্ন কলেজে ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box

Posted ৯:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!