শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও অফিস ভাংচুরের প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও অফিস ভাংচুরের প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও অফিস ভাংচুর করায় জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টা সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও এনটিভি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি ও বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি হারুনার রশিদ খান হাসান, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, এটিএন বাংলা ও নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি হিরুক গুণ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দীলিপ গৌর, বাসস এর প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস, সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি গাজী এইচ এম ফিরোজী, কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহম্মেদ, কামারখন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, শেখ মো. এনামুল হক।

এসময় বক্তারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪, দৈনিক কালের কন্ঠ, বাংলা নিউজ ২৪, ডেইলী সান, টি স্পোট, সময় টিভি, এটিএন বাংলা টিভি, ইনডিপেনডেন্ট টিভি, সিরাজগঞ্জের স্থানীয় দৈনিক পত্রিকা দৈনিক যুগের কথা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, সাংবাদিক প্রদীপ কুমারকে মারপিট করে হত্যাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও অফিস ভাংচুর করায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে করেন।

গণমাধ্যমকর্মীরা আরো বলেন, গণমাধ্যমকর্মীরা প্রতিদিন নির্যাতনের শিকার হয়ে আসছে। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সকলেই একমত পোষন করছি। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাসহ দেশের সকল গণ্যমাধ্যমকর্মীদের হত্যা ভাংচুর বন্ধ করতে হবে। স্বাধীনভাবে কাজ করার গণমাধ্যমকর্মীদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। অতিতে যারা হত্যাকান্ড হয়েছে এবং চলমান হত্যাকান্ড জড়িতদের দ্রুত শাস্তির দাবি নিশ্চিত করতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সমাবেশ আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল কবির, জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি খালিদ হৃদয়, এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি রিফাত রহমান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজিত সরকার, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি স্বাধন দাস, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো. সুজন সরকার, দৈনিক গণমানুষের আওয়াজ ও সংবাদ দিনরাত’র জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সুমন, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, দৈনিক ভোরের র্দপন পত্রিকার জেলা প্রতিনিধি এস এম আল আমিন, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!