শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় পল্লীশ্রী’র নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিবেদক   সোমবার, ০৩ জুন ২০২৪
সোনাতলায় পল্লীশ্রী’র নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের প্রান্তিক গোষ্ঠী বিশেষ করে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণের (হোপ) লক্ষ্যে বেসরকারি সংস্থা পল্লীশ্রী একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। আর এই প্রকল্পে অর্থায়ন ও সহযোগিতা করছেন বিএমজেড ও নেটজ বাংলাদেশ।

এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

পল্লীশ্রী বেসরকারী সংস্থার জেন্ডার জাস্টিস এন্ড ট্রেনিং ম্যানেজার শামসুন্নাহারের সভাপতিত্বে এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

এতে পল্লীশ্রীর হোপ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াসিয়া আক্তার রুণা, থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সুফিয়ান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লতিফুল বারী টিম।

এসময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজ মন্ডল, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, হোপ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, হোপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মতিয়া বেগম মুক্তি, ফিল্ড ফ্যাসিলেটর দেলোয়ার হোসেন, জয়ন্ত, আখেয়া খাতুনসহ অনেকে।

Facebook Comments Box

Posted ১১:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!