শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

আব্দুর রাজ্জাক , সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
সোনাতলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

বগুড়ার সোনাতলায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালি জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার সকালে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

পরে ‘নতুন দিনের নতুন আলোর নতুন জীবন গড়ি, জড়াজীর্ণ সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রতির হাত ধরি’ এই’ স্লোগানে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে গিয়ে শেষ হয় এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে পান্তা ভাত খাওয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, থানা অফিসার ইনচার্জ বাবু কুমার মন্ডল, পাকুল্যা ইউনিয়নের চেয়ারম্যান লতিফুল বারী টিম, বালুয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালিয়ানা সাজে ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেন।

Facebook Comments Box

Posted ৭:০১ অপরাহ্ণ | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!