শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী   শনিবার, ৩০ মার্চ ২০২৪
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ মার্চ (শুক্রবার) শিরোইল বাসটার্মিনাল পূবালী মার্কেট এর দ্বিতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব মুহুর্তে ২৬ মার্চ শহীদদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও দ্বীনি বিষয়ে আলোচনা করেন শিরোইল টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক।

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজাউদ্দীন ছোটন, মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, বাংলাদেশের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিঠু প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল,সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন,যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, দপ্তর সম্পাদক নিহাল খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এফডিআর ফয়সাল হোসেন, কার্যনিবার্হী সদস্য শফিকুর রহমান ইমন, প্রেসিডিয়াম সদস্য শাহিনুর রহমান সোনা, লিয়াকত হোসেন, আল আমিন হোসেন, সদস্য নাজমুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ইফতারের আগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ ও মুসলিম উম্মাহর প্রতি রহমত, বরকত এবং ২৬ মার্চ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!