শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
সিরাজগঞ্জে মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় আরমান (২২) নামে ব্যাটারি চালিত মিশুক এক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কে সলঙ্গা ও কামারখন্দ থানার সীমান্ত ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রবিবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে নিজের মিশুকটি নিয়ে ভাড়া খাটতে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে তাকে বা তার মিশুকটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র তাকে গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!