শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁও সংবাদাতা   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে সময় শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার নয়াবস্তি এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী মাহবুবা বেগম (৪৫) ও ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মনসুর রহমান (৫০)। তারা দুজন সুগার মিলের কর্মচারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে অফিস ছুটির পর পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষণা করেন। এর ১০ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমান মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ট্রাকটিকে আটক করা যায়নি। অভিযোগ সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!