শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জয়পুরহাটে রাষ্ট্রীয় বিপিএম খেতাবপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলমকে নাগরিক সংবর্ধনা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   সোমবার, ১১ মার্চ ২০২৪
জয়পুরহাটে রাষ্ট্রীয় বিপিএম খেতাবপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলমকে নাগরিক সংবর্ধনা

জয়পুরহাটে পুলিশ সপ্তাহ-২০২৪ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বি পি এম পদক প্রাপ্তি এবং মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোঃ নূরে আলমকে (১০ই মার্চ) রবিবার বিকেলে পুলিশ লাইনস ড্রিল শেড মিলনায়তনে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কমিউনিটি পুলিশিং ফোরাম জয়পুরহাটের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম হাক্কানী। অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম মামুন খান চিশতী।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,জয়পুরহাট চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল,জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জয়পুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ মোল্লা,পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু ও জেলা এনজিও সমন্বয় ফোরামের সাংগঠনিক সম্পাদক বন্ধন ১৫ লিঃ এর চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব প্রমুখ।

এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার প্রায় অর্ধ শতাধিক সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলমকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!