
বগুড়া সারিয়াকান্দি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই আব্দুল খালেক, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান বাদশা, বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, আনসার ভিডিপি অফিসার মো:রাকিবুল হাসান,উপজেলা (এলজিইডি) সার্ভেয়ার মোঃ এসএম কেরামত আলী।
এ সময় উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


