শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিপিএম পদক পেলেন এসপি নূরে আলম

নিজস্ব প্রতিবেদক   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএম পদক পেলেন এসপি নূরে আলম

রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে পুলিশ পদক পেলেন জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম । এবার বিপিএম (সেবা) পদক লাভ করেছেন তিনি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ‘বিপিএম-সেবা’ পদক পরিয়ে দেন।

প্রতি বছর পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে তাঁদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)সেবা এর মাধ্যমে পুরস্কৃত করা হয়।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, টানা ১৪ বার ওয়ারেন্ট তামিলে তাহলে শ্রেষ্ঠ, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম এবার বিপিএম (সেবা) পেয়েছেন। নূরে আলম তাঁর কর্মদক্ষতার জন্য এর আগে ২০২৩ সালে পুলিশের ওয়ারেন্ট তামিলে একাধিকবার পুরস্কৃত করেছেন।

নূরে আলম বিপিএম গত বছরের জয়পুরহাট জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি) হিসেবে দায়িত্ব পালন করেচেন।

নূরে আলম , বিপিএম এর যোগ্য ও দক্ষ নেতৃত্বে জয়পুরহাট জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃংখলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের পুলিশ কর্মকর্তা হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। মোহাম্মদ নুরে আলম , বিপিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার গর্বিত সন্তান।

Facebook Comments Box

Posted ৬:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!