বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

স.দি প্রতিবেদক   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি ও বিক্রিসহ নানা অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিএসটিআই ও প্রশাসন।

এ সময় ধুনট মোড় এলাকার হোটেল আখিমনি ও মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে করা হয় ৫০ হাজার টাকা জরিমানা।

বিএসটিআই জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই তৈরি ও বিক্রি, লেবেলবিহীন দই বাজারজাত এবং বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় পাঁচটি মামলা দিয়ে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে আগামী সাত দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানমালিকদের।

Facebook Comments Box

Posted ৭:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।