নাটোরের সিংড়ার কালীগঞ্জ বাজার এলাকায় সরকারি সার বিক্রিতে অনিয়ম ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২.৩০ মিনিটের দিকে- গোপন সংবাদের ভিত্তিতে সিংড়ার কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযানকালে সরকারি সার বিক্রয়ে অনিয়মের আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী ২০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তাকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি সার বিক্রয়ে অনিয়ম, অবৈধ মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
তাদের প্রত্যাশা, কৃষকদের স্বার্থে সার বাজারে অনিয়ম বন্ধে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher