শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, সুপারভাইজারকে জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   বুধবার, ১৮ মার্চ ২০২৬
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, সুপারভাইজারকে জরিমানা

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লালমনিরহাটগামী অপরুপা বাসের সুপারভাইজারকে ৫ হাজার ও পিংকি বাসের সুপারভাইজারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে এ ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়।

বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই ভ্রাম্যমাণ পরিচালনা করেন। এ সময় মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, ঈদে ঘরমুখো মানুষদের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে অপরুপা ও পিংকি বাসের সুপারভাইজারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে। সুপারভাইজারদের সর্তক করা হয়। বাসে দৃশ্যমান স্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!