শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স.দি প্রতিবেদক   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করুনা রায় (২৮) নামে এক মাদক কারবারিকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত করুনা রায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের করুসা ফেরুসা গ্রামের মৃত চন্দ্রকান্ত রায়ের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) দুপুর আড়াইটার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহসিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপর অভিযানে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোটরসাইকেল আরোহী করুনাকে গ্রেপ্তার করে। পরে বিধি মোতাবেক উদ্ধারকৃত ৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ১৫০ সি.সি. টিভিএস এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!