বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা; নেওয়া হয়েছে হাসপাতালে

স দি ডেস্ক   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা; নেওয়া হয়েছে হাসপাতালে

নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসতালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে।

অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

ঠিক কীভাবে তার নিজের বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে পায়ে লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। ইতোমধ্যে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।
Facebook Comments Box

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!