শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন তাবিথ আউয়াল

স দি সংবাদদাতা   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন তাবিথ আউয়াল

বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাবিথ আউয়াল। আজ (বৃহস্পতিবার) দুপুর বারোটায় বাফুফে ভবনে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভুইয়া শাহীন।

সভাপতি প্রার্থী নিজে না আসার কারণ সম্পর্কে প্রতিনিধি শাহীন বলেন, ‘তিনি নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি আমি সাধারণ সম্পাদক। তিনি আমার সভাপতি তাই আমি অফিসিয়াল প্রধান হিসেবে তার ফরম সংগ্রহ করেছি। তাছাড়া তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পূজা উপলক্ষে তার ব্যস্ততাও থাকতে পারে।’

গ্রহণের সময় অনুপস্থিত থাকলেও মনোনয়ন দাখিলে তাবিথ সশরীরে আসবেন, ‘আজ না আসলেও মনোনয়ন জমা দেয়ার সময় তিনি আসবেন’- বলেন শাহীন।

বাফুফে নির্বাচনে গতকাল ২৫ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। দ্বিতীয় দিনে এসে বিক্রি হলো সভাপতি মনোনয়ন। এই পদে মনোনয়ন পত্রের দাম ১ লাখ টাকা।

আজ সভাপতির মনোনয়ন পত্র সংগ্রহ করলেও গতকাল বাফুফে হিসাব শাখা বরাবর পে অর্ডার করে রেখেছিলেন তাবিথ আউয়াল।

আগামীকাল শুক্রবার মনোনয়ন বিক্রি বন্ধ। শনিবার বিকেল পাঁচ টা পর্যন্ত চলবে ক্রয় বিক্রয়। এক দিন বিরতি দিয়ে ১৩ ও ১৪ অক্টোবর মনোনয়ন দাখিল৷

Facebook Comments Box

Posted ২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!