আগামীকাল ২৬ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মহানগর পুস্তক প্যাকিং শ্রমিক ইউনিয়নের দ্বিবাষিক নির্বাচন। নির্বাচন চলবে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ৭ টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। মোট ভোটার ২৮৫ জন।
দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়ছেন মোঃ নিজাম গাজী ও মোঃ সোবাহান মৃধা। সহ সভাপতি পদে মোঃ খলিল শেখ ও মোঃ ফারুক মাতবার।
সাধারণ সম্পাদক পদে মোঃ মিরাজ হাওলাদার ও মোঃ ছিদ্দিক মোল্লা। সহ সাধারণ সম্পাদক পদে মোঃ স্বপন ফকির ও মোঃ বাছেদ খান। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ দুলাল শরীফ ও মোঃ হুমায়ন ফরাজী।
কোষাধ্যক্ষ পদে লড়ছেন মোঃ রেজাউল শরীফ ও মোঃ শাহজাহান মাতুব্বর।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন মোঃ সোহেল রানা ও মোঃ শুক্কুর।
এবারের নির্বাচনে প্রচার সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় ব্যালটে থাকছে না প্রচার সম্পাদক পদ।
এছাড়া দপ্তর সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আব্দুল জলিল হাওলাদার।
Posted ৫:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher