
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক ও আমার বাংলাদেশ পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচা নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ঢাকা-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুত্রাপুর থানার সাংগঠনিক সম্পাদক মোঃ আনাস, এবি পার্টি সুত্রাপুর থানার সদস্য জাকারিয়া হোসেন অনিক, ইফতেখার হোসেন সোহেল, বাংলাবাজারের পুস্তক ব্যবসায়ী মোঃ আব্দুল মোত্তালিব, মোতালেব মাসুদ প্রমুখ।
মনোনয়ন সংগ্রহের পর তিনি সংবাদ দিনরাতকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি এবি পার্টি মনোনিত প্রার্থী হিসেবে ঢাকা-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। আজ মনোনয়ন ফরম তুললাম। আপনাদের সরব সহযোগিতা প্রত্যাশা করছি।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


