শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

স.দি প্রতিবেদক   সোমবার, ২৫ আগস্ট ২০২৫
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

সোমবার বেলা পৌনে ১১ টার দিকে টঙ্গী বাজারের কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ করেন।

এসময় তারা তুরাগ নদের উপর অতিদ্রুত বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, আমিনুল ইসলাম লিটু, আব্দুস সাত্তার, ইসমাইল হোসেন, মুকুলসহ ব্যবসায়ীসহ টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার বাসিন্দারা।

ক্ষুব্ধ ব্যবসায়ীরা ও এলাকবাসাী জানান, তুরাগ নদের উপরে নির্মিত বেইলি ব্রিজটি দিয়ে দীর্ঘদিন যাবত টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার লাখ লাখ মানুষ যাতায়াত করে আসছেন। এছাড়াও টঙ্গী বাজার হলো অত্র এলাকার মানুষের জন্য একমাত্র বড় বাজার। এ বাজারে প্রায় ২৫হাজার দোকানপাট রয়েছে।

এতে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিনিয়ত লাখ লাখ মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর থেকে মহাসড়কের পশ্চিমপাশের বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙ্গে নিয়ে গেছে। এতে ওই ব্রিজ দিয়ে চলাচলরত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন। নিত্য প্রয়োজনীয় মালামাল কিনে উড়াল সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। উড়াল সড়কে রিকশা ভ্যান চলাচল করতে না পারায় এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন।

Facebook Comments Box

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!