
বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য র্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে প্রথমে র্যালি করা হয়। র্যালি শেষে হাতধোয় প্রদর্শনী করেন, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা। হাতধোয়া প্রদর্শনী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সালাম সিদ্দিক, সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


