
রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে পাংশা শিল্পকলা মোড়ে সাংবাদিকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী বাদশা, সহসভাপতি মো. শামীম হোসেন, যুগ্ম সম্পাদক রতন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, ক্রীড়া সম্পাদক মো. আকাশ মাহমুদ, কোষাধ্যক্ষ মো. নেছার উদ্দিন সবুজ উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় উপস্থিত সবার সম্মতিক্রমে প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গূহীত হয়। নতুন সদস্য হতে আগ্রহী সাংবাদিকবৃন্দ পাংশা প্রেসক্লার কর্তৃক নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


