শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মাদারীপুরে সেনাবাহিনী ও র‍্যাব এর সহায়তায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

মোঃ জসীম মিয়া, মাদারীপুর   রবিবার, ১১ আগস্ট ২০২৪
মাদারীপুরে সেনাবাহিনী ও র‍্যাব এর সহায়তায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাদারীপুর জেলার অধিকাংশ বাজার তদারকিতে কাজ করতে (মনিটরিং) দেখা গেছে। শনিবার শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্নস্থান পুরান বাজার ও ইটেরপুল বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন তাঁরা। এসময় সেনাবাহিনী ও র‍্যাব তাদের সহযোগিতা করেন।

শিক্ষার্থীরা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানগুলোতে গিয়ে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান, তারা যেন নিত্য পণ্যের মূল্য তালিকা ক্রেতার সম্মুখে রাখার জন্য। ক্রেতাদের কাছ থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে কেউ যাতে অতিরিক্ত মুনাফা না নিতে পারে। যাতে চাঁদাবাজি করতে না পারে, এজন্য সজাগ থাকতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও শিক্ষার্থীরা পুরো জেলায় ট্রাফিক পুলিশের কার্যক্রমে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়োজিত রয়েছে বলে তারা জানিয়েছেন। দেশের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

অপরদিকে নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মাদারীপুর জেলায় পরিষ্কার, পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল ও ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার করেন অসংখ্য শিক্ষার্থীরা।

এসময় নিজেদের পরিবেশ সুন্দর রাখতে সড়কে ও বাসা বাড়ির পাশে পড়ে থানা ময়লা আবর্জনা সবাইকে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!