
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত-দুস্থ অসহায় ৫’শত পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এর বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে খাবার বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন।
প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলনে যে ছাত্ররা শহীদ হয়েছেন তাদের স্বরন করে বলেন, আল্লাহ তাদের জান্নাত দান করুন। শহীদদের পরিবার পরিজন যেন এই শোক সইতে পারেন ধৈর্য্য ধারনের তৌফিক দিন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা হত্যার রাজনীতি করেনা, ছাত্রদের তিনি হত্যা করেনি। সেই জিয়ার সময় এক রাতে হাজার হাজার মানুষ মেরেছে। আমার বাবাকে হত্যা করেছে আমি কি বিচার পেয়েছি। শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। প্রতি বছরই তিনি ছাত্রদের হাতে বই তুলে দেন। তিনি কি ছাত্রদের হত্যা করতে পারেন ? শেখ হাসিনা এই বাংলার মাটিতে প্রতিটি হত্যাকান্ডের শুষ্ঠু বিচার করবেন।
এসময় ড. ইউনুসের প্রসঙ্গে বলেন, তিনি ইউরোপে বসে জানতে চান সেনাবাহিনী কেন নামানো হলো। সেনা বাহিনি নামানোর পর দেশে শান্তি ও শৃংখলা ফিরে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ১১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


