শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মাদারীপুর পৌরসভার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

জসিম মিয়া, মাদারীপুর   রবিবার, ৩০ জুন ২০২৪
মাদারীপুর পৌরসভার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

মাদারীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ১৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৩০ জুন) সকালে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

মাদারীপুর পৌরসভার ১৪৯তম বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১শ’ ৩৮ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭শ’ ৩৭ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১শ’ ৩৮ কোটি ৭ লাখ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে ৪৩ লাখ ৭ হাজার ৭শ’ ৩৭ টাকা।

এদিকে গত অর্থবছরে এ বাজেটের পরিমাণ ছিল ১শ’ ১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯শ’ ৫১ টাকা। নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সচেতন নাগরিক (সনাক) কমিটির সভাপতি খান মোঃ শহীদ, পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ।

Facebook Comments Box

Posted ১০:৫৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!