
ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে কালকিনি উপজেলার একই পরিবারের ৩ বোন ও এক ভাইয়ের স্ত্রী ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছে।
জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় বুধবার সকাল ১১ টায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো ৩ জন।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত ৪ জনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামে। তারা একই পরিবারের সদস্য। নিহতরা হলেন- সাইদুর রহমানের স্ত্রী কাজী সালমা আক্তার(৫৮),মাসুদুর রহমানের স্ত্রী কাজী আসমা বেগম(৫৬),আবদুল হামিদের স্ত্রী নাছিমা বেগম(৬২),হুমায়ুন কাজির স্ত্রী কোমল বেগম(৭২),ও মাইক্রোবাস চালক আলমগীর হোসেন।
এ ঘটনায় আহতরা হলেন মৃত কাজি আবদুল হামিদের ছেলে হুমায়ূন কাজী, খায়রুল আলম কাজি এবং কাজী নাজমা বেগম। সবাই একই পরিবারের সদস্য।
তাদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের বাকি লোকজন ও আত্মীয়স্বজনেরা শোকে পাথর হয়ে পড়ে। নিহত তিন বোনের মাঝে দুই জনের লাশ ও ভাবীর লাশ কালকিনিতে আনা হবে। নিহত আরেক বোনের লাশ তার শ্বশুর বাড়ি গোপালগঞ্জে নেয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


