শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

১৬ দিন পর পোস্তগোলা সেতু দিয়ে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ০৯ মার্চ ২০২৪
১৬ দিন পর পোস্তগোলা সেতু দিয়ে যান চলাচল শুরু

সংস্কার কাজ শেষে ১৬ দিন পর ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার অন্যতম প্রবেশপথ পোস্তগোলা সেতু খুলে দেওয়া হয়েছে। এটি বুড়িগঙ্গা নদীর ওপর অবস্থিত। ভোর ৬টা থেকে এই সেতু দিয়ে যানচলাচল শুরু হয়।

শনিবার (৯ মার্চ) সকালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (নারায়ণগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মেরামত কাজ শেষ হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি সেতুটির মেরামত কাজ শুরু হয়। এরপর থেকে ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান এবং লরির মতো ভারী যানবাহন সেতুটিতে চলাচল করতে পারেনি। পরে বিভিন্ন পর্যায়ে বাস, মাইক্রোবাস, গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ ছিল।

Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!