শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবি নামে র‍্যাবের যাত্রা শুরু

স.দি প্রতিবেদক   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে র‍্যাবের যাত্রা শুরু

‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনী যাত্রা শুরু করেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-কে বিলুপ্ত করে নতুন এই বাহিনী গঠন করা হয়েছে।

আজ বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।

আজ সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে বাহিনীটি যে লোগো ব্যবহার করেছে, তাতেও এসেছে পরিবর্তন। লোগোতে র‍্যাবের স্থলে লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। তবে লোগোর নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।

এ ছাড়া র‍্যাবের আগের ওয়েবসাইটেও লোগোর পরিবর্তন দেখা গেছে। সেখানে বড় করে এসআরবি লেখা রয়েছে। নতুন লোগোও যুক্ত করা হয়েছে। তবে ইউআরএল ঠিকানা আগেরটিই রয়েছে।

বিরোধী দলের আপত্তির মধ্যেই গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয়।

Facebook Comments Box

Posted ৪:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।