বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানা বিএনপির আহ্বায়ক হিসেবে এম আশরাফুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ১০ জুলাই ২০২৬ তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
রূপনগর থানা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এই পত্রে আশাবাদ ব্যক্ত করা হয় যে, নবনিযুক্ত আহ্বায়ক রূপনগর থানা বিএনপিকে এগিয়ে নিতে যথাযথ ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
Posted ১:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher