
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠছে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা।
ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়সহ নানা সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন ঢাকা-৬ এর এবি পার্টির দলীয় মনোনীত প্রার্থী গাজী নাসির।
গণসংযোগে গাজী নাসির এর পক্ষে কর্মী সমর্থকরা ঈগল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার অনুরোধ করেন।
গণসংযোগের সময় তিনি বলেন, যারা জনগণের ওপর জুলুম-অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে, তারা কখনই ক্ষমতায় টেকেনি। জনগণের শক্তিই সর্বশক্তিশালী। তাই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এর ধারাবাহিকতায় মানুষও এখন পরিবর্তন চায়। আমরা পরিবর্তনের জন্য কাজ করছি। মানুষের প্রত্যাশা পূরণ ও এই এলাকার উন্নয়নে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে মাঠে আছি।
এ সময় উপস্থিত ছিলেন এবি স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, এবি যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শিলা, এবি পার্টির সহ দপ্তর সম্পাদক রাশেদা আক্তার মিতু, এবি যুব পার্টির নেতা রফিকুল ইসলাম সৈকত, সোহেল হোসেন, ফরহাদ হোসেন বাবু, আসাদ শিকদার প্রমুখ।
Posted ৫:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


