শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আমি মেধাবী নই

মো. সুজাউদ্দৌলা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
আমি মেধাবী নই

আমি মেধাবী নই
মোঃ সুজাউদ্দৌলা

জীবনের বিনিময়ে পেলাম
এক থালা ভাত,
শুনতে চাওনি কেহ
আমার শেষ অজুহাত।
আমি নইকো পাগল
নই আসক্তে বিভোর
তবুও তোমরা দিলে অপবাদ
চোর চোর চোর।

গণঅভ্যুত্থানে আমারও ছিল
সক্রিয় অবদান,
জীবনের তরে পেলাম বুঝি
ঠিক তারই প্রতিদান।

তোমরা যদি মেধাবী হতে
করতে না আমায় খুন,
মূর্খ অধম বর্বর তোমরা
মেধায় ধরেছে ঘুন।

আইন আদালত কি তোমাদের কব্জায়
হয়ে আছে মুষ্টি বন্ধ,
নির্বিচারে আজ মারছে মানুষ
সমাজ পতিরা যেন অন্ধ।

একেই কি বলে স্বাধীনতা
কেন হল এত যুদ্ধ?
স্বাধীনতার নাম কি অরাজকতা
ভাবতেই হই বাকরুদ্ধ।

যত অপবাদ তোমরা দাও মোরে
সব যেন মুখ বুজে সই,
শুধু মেধাবী মেধাবী বলো না আমায়,
আমি মেধাবী নই।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!