বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে যাচ্ছে বুকের পাঁজর

সংবাদ দিনরাত   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
ভেঙে যাচ্ছে বুকের পাঁজর

ভেঙে যাচ্ছে বুকের পাঁজর
সাইফুল ইসলাম

তুমি সুখি হতে পারনি জেনে
ভেঙে যাচ্ছে বুকের পাঁজর,
হ্যাঁ, তোমাকে বলছি নারী,
যে সুখের নিদ্রার জন্য আমাকে
আজন্ম নিশাচর বানালে,

সে ঘুমের জন্য তুমি
কাচেঘেরা ডিসপেনসারির সেলফের
কাছে গিয়ে আজকাল ঘুম ভিক্ষা করে বেড়াও,
আজ একজনের গাড়িতে তো
কাল অন্যজনের বাইকের পেছনে
তুমি ঢুলুঢুলু চোখে স্বপ্নের আবেশ
খুঁজে ফির রাতদিন,
অতঃপর তোমার চিরদুখের আবাসে ফিরে আস
রাত হলে এক পাণ্ডুর গাঙচিলের মতো
সারা দিন শিকারের খোঁজ করে করে
ক্লান্ত, অবসন্ন আর ব্যর্থ।

মায়া হরিণীর মতো তোমার দেবশিশু দুটি
সারা দিন তোমার পথ চেয়ে বসে থাকে,
তারাও জেনে গেছে আজকাল
তোমার ঠিকানা হয়নি কোথাও,
আকাশ তোমার ঠিকানা নয়,

নীড়েও হয়নি তোমার ঠিকানা কোনোকালে,
এতদিনে আমি ঠিক বুঝে গেছি,
তুমি সুখে নেই,
তুমি সুখে নেই দেখে
ভেঙে যাচ্ছে আমার বুকের পাঁজর!

Facebook Comments Box

Posted ১২:০১ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।