
হাইকোর্টের নির্দেশে ঢাকা-৬ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক ও আমার বাংলাদেশ পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির।
আজ ১৪ জানুয়ারি (বুধবার) দুপুরে সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় তার সাথে এবি যুব পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১২ জানুয়ারি (সোমবার) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, গাজী নাসির প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করলেও বিষয়টি সমাধান না হওয়ায় হাইকোর্টে রিট করেন।
Posted ৮:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher


