শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দেয়া শামিম গ্রেপ্তার

স.দি প্রতিবেদক   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দেয়া শামিম গ্রেপ্তার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভুয়া চাচাতো ভাই পরিচয় দেয়া ব্যারিষ্টার শামিমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শামিম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার বাসিন্দা।হারুনুর রশিদ নামের এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ ০৩ জুলাই (বৃহস্পতিবার) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় গ্রেপ্তার শামীমের কাছ থেকে ডজন খানেক বিভিন্ন কোম্পানীর সিম কার্ড, ২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৪টি এটিএম কার্ড ও তার নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ১০টি স্বাক্ষরিত চেক জব্দ করা হয়।

গত ২২ জুন বিকাল সাড়ে ৫টার দিকে শামীম রহমান ফোন দিয়ে মো. ইমরান হোসেন ও মো. গোলাম রব্বানী জায়েদারকে বগুড়া সদর উপজেলার মম-ইন কফি শপের সামনে আসতে বলে এবং তাদেরকে দলের পদ-পদবী পাইয়ে দিবে বলে টাকা দাবি করে। এরপর বগুড়া সদর থানায় মামলা হলে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মো. শামীম রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, আসামি প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ভূয়া ব্যারিস্টার পরিচয় দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!