
২০২৫-২০২৬ শিক্ষা বছরের কেজি পুস্তক প্রকাশকদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ মে (মঙ্গলবার) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির লেকচার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কেজি পুস্তক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক গাজী নাসিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদশা।
কেজি পুস্তক স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পরিচালক আলহাজ্ব নকিব উদ্দিন, আরাফাত সরকার ফয়সাল, আব্দুর রব মোশাররফ, তাজুল ইসলাম খোকন, আমিনুর রহমান, গোলাম এলাহী জায়েদ, বই সামগ্রীর নেছার উদ্দিন হাওলাদার, ওয়ালিউল্লাহ সরকার (হিউম্যান পাবলিকেশন্স), আশরাফুল আলম (আবির্ভাব পাবলিকেশন্স), আরফানুর রশিদ বাদল (দুরন্ত পাবলিকেশন্স), মজিবুর রহমান মিয়াজী (আধুনিক শিশুতোষ প্রকাশনী), শহিদুল হক (তাজমহল বুক ডিপো), সৈয়দ এহতেশাম উল হক শাহরিয়ার (স্টুডেন্ট পাবলিকেশন্স), মোস্তফা কামাল (সেবক প্রকাশনী), রেজাউল করিম (চ্যান্সেলর পাবলিকেশন্স), রতন চন্দ্র কর্মকার (মা প্রকাশনী), আলমগীর হোসেন (আল আমিন লাইব্রেরী-বগুড়া), মাহবুবুর রহমান (গ্রন্থ বিতান), নুরে আলম চৌধুরী (বিদ্যা শুরু প্রকাশনী) প্রমুখ।

এসময় কেন্দ্রীয় কমিটির পরিচালক মো. ইমরুল কায়েস, মোকছেদুর রহমান হারুন, মুফতি রুহুল আমিন (ক্যাডেট কেয়ার প্রকাশনী-বাগেরহাট), এস এম মাসুম (শব্দ প্রকাশ), ফাহাদ বিন মোস্তফা (ইন্টারনেট পাবলিকেশন্স), মজিবুর রহমান শাহিন (শাহিন পাবলিকেশন্স), বাবুল আহম্মেদ (বিথী বই বিতান), এবিএম তুজাম্মেল হোসেন (জাহান পাবলিকেশন্স), মোস্তাক মাহমুদ (পান্না পাবলিকেশন্স), সাদেক হোসেন (সাব্বির পাবলিকেশন্স), খোরশেদ আলম (আইকন পাবলিকেশন্স), আব্দুল গনি (গ্রেটওয়ে পাবলিকেশন্স), এসএম শিশির আলম (ক্রিয়েটিভ পাবলিকেশন্স) সহ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কেজি পুস্তক স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কেজি প্রকাশকরা উপস্থিত ছিলেন।

Posted ৪:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


