শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে বৈশাখ উদযাপন করছি —বাদশা

স.দি প্রতিবেদক, বগুড়া   সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে বৈশাখ উদযাপন করছি —বাদশা

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, পহেলা বৈশাখ বাঙালি জীবনের ইতিহাস। ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছি। ফ্যাসিবাদী সরকারের সময় বিজাতীয় সংস্কৃতি মাধ্যমে বৈশাখ সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল। আবারো নতুন করে আমাদের সংস্কৃতি ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে চাই। আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানদের যে বন্ধন সেটিকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণতান্ত্র, আইনের শাসন, ভোটের অধিকার মানুষ ফিরে পাবে সেই বাংলাদেশ চাই।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৪৩২ উপলক্ষে (সোমবার) বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা পূর্বে সমাবেশে এসব কথা বলেন।

শোভাযাত্রাতে ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ডের মাধ্যমে বাঙালি ঐতিহ্য, ইতিহাস তুলে ধরা হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি,জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা সহ আর অনেকে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!