
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বাংলা নববর্ষ বাঙ্গালী প্রাণের উৎসব। ফ্যাসিবাদি অপশক্তি বাঙ্গালী জাতি সত্বা বিরোধী নানা অনুসঙ্গ যুক্ত করে যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিলো। দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিলো ধর্মীয় বিভক্তি, বাঙ্গালী বাংলাদেশী বিভক্তি, ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। আমাদের মনে রাখাতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সকল সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। কোন কোন রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে একধরনের সংশয় কাজ করছে। অনেকে মনে করেছে এই সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এই ধরনের কোন বক্তব্য আমরা পাইনি। কাজেই এখন আমাদের ঐক্যবদ্ধ ভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই, সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দুর হোক নতুন বছরে।
আজ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি কর্তৃক আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রার আগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রাটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও শিল্পী আরজুমান্দ আরা বকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় শ্যাডো কমিটি বিষয়ক সম্পাদক আব্বাস ইসলাম খান নোমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ খান, গাজীপুরের আহবায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রাজিয়া সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, আনোয়ার ফারুক, যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, শ্রম বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানা, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, তানভীর হোসাইন কেফায়েত, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সহ সম্পাদক মাসুদ জমাদ্দার রানা ,সহ কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ , সহ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট শরন চৌধুরী, সহ অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


