মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
উল্লেখ্য: গত ২৮ মার্চ রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে পোস্টার লাগানোর সময় এ হামলার ঘটনা ঘটে। এতে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, সেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান এবং অটোরিকশা চালক কাওসার হোসেন আহত হয়।
‎
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।

ঘন্টাব্যাপি এ মানববন্ধনে কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য শফিউল আজম ভিপি দুলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বেলায়েত হোসেন মেম্বার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ফারাবী, সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।