শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনির গাজায় দখলদার ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদ, বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের সমর্থন আদায় ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দিনভর বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে। জোহরের নামাজ শেষে উম্মাতে মোহাম্মদীর ব্যানারে সর্বস্তরের মুসল্লীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল্লাহ সরকার। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা গাজায় বর্বরোচিত বোমা হামলায় নারী, নিস্পাপ শিশুসহ নির্বিচারে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসরাইলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হবে। ইসরাইলের সকল পণ্য সমগ্র বিশ্বে বর্জন করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি আম্বার আলী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মুফতি মো. মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা খেলাফতের যুব মজলিসের সভাপতি আব্দুস সাত্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজীব সরকার ও যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান প্রমূখ।

অপরদিকে বিকেল তিনটায় জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মওলানা শাহীনূর আলম ও সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী চলা ‘World Wide General Strike’ এর কর্মসূচি হিসিবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ, তিনি বলেন, জাতিসংঘসহ সকল বিশ্বসংস্থা গুলো আজ নিশ্চুপ, পশ্চিমাবিশ্ব আমাদের মানবতার ও মানবাধিকারের গল্প শুনায় কিন্তু ফিলিস্তিনের নারী ও শিশুদের চিৎকার তাদের কানে পৌঁছায় না, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী একাত্বতা পোষণ করছি।

 

Facebook Comments Box

Posted ৯:০২ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!